![]() |
| Add caption |
Albendazole Suspension, 200
mg
ওষুধের পরিমাণ: Albendazole
Suspension, 200 mg/5ml -30ml (এ্যালবেন্ডাজোল সাসপেনশন, ২০০মি.গ্রা/৫মিলি- ৩০মিলি)
যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে:
(১) কেঁচো কৃমি বা রাউন্ড ওয়ার্ম
(২) বক্র কৃমি বা হুক ওয়ার্ম
(৩) সুতা কৃমি বা পিন ওয়ার্ম বা
থ্রেড ওয়ার্ম
সেবন মাত্রা: ১
থেকে ২ বৎসর শিশুদের জন্য ১ চামচ (৫মিলি) ১বার, ভরা পেটে
সেব্য।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:
(১) ডায়রিয়া হলে ও
(২) তীব্র অসুস্থতায়।
পার্শ্বপ্রতিক্রিয়া:
(১) বমি বমি ভাব বা বমি হওয়া
(২) পাকস্থলির অস্বাচ্ছন্দ্য ও
পেট ব্যথা
(৩) ডায়ারিয়া।
সাবধানতা: ২ বছরের বেশী বয়সীদেরকে
এ্যালবেন্ডাজোল বড়ি খেতে দিতে হবে।
মন্তব্য: প্রতি ৬ মাসে একবার খাওয়া ভাল
এ্যালবেন্ডাজোল চুষে খাবার বড়ি, ৪০০ মিলিগ্রামসেবন মাত্রা: ১টি ট্যাবলেট ১ বার চুষে খাবেন। ভরা পেটে সেব্য।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:
(১) গর্ভাবস্থায় ও
(২) তীব্র অসুস্থতায়
সাবধানতা: ২ বছরের নীচের শিশুকে এ্যালবেন্ডাজোল বড়ি না দিয়ে এ্যালবেন্ডাজোল সাসপেনশন দিতে হবে।
(১) প্রতি ৬ মাসে একবার খাওয়া ভাল।
(২) স্বাস্থ্য বিভাগের (এনএনএস পরিচালিত) কর্মসুচির আওতায় ৬ মাস অন্তর, ২ মাস ৫ বৎসর বয়সী শিশুদের ১টি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এ ছাড়া (সিডিসি পরিচালিত) কর্মসুচির আওতায় ৬ মাস অন্তর, ৬ মাস থেকে ১২ বৎসর বয়সী শিশুদের ১টি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
